স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত সম্পাদক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ২৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গতকাল জোহর বাদ কামালনগর জামে মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। পৌর আ’লীগের আব্দুল মাজেদ খানের সভাপতিত্বে উপস্থিত আ’লীগ নেতা কামরুজ্জামান, ব্যবসায়ী শাহীন, রুবেল, জাহাঙ্গীর আলম, ওলিউর রহমান, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, হাফেজ আব্দুস সোবহান, চঞ্চল সহ এলাকার বিপুল সংখ্যক মুসলি বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাও: ইয়াছিন আলম খান। এছাড়া গতকাল সকালে মরহুমের গ্রামের বাড়ি পাটকেলঘাটা মিঠাবাড়ি মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।