সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১ টায় সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ডিডি দীপক কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, সদর হাসপাতালের আরএমও ডাঃ শেখ ফয়সাল আহমেদ, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার। সভায় সাতক্ষীরা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা মান বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাঃ স্মৃতিভা দাস।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com