সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কানাডায় খেলতে পারবেন সাকিব-লিটন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে বেশ জটিলতায় পড়েছিলেন সাকিব আল হাসান ও লিটন দাস। শেষ পর্যন্ত লিটন আসরের একাংশে খেললেও নাম প্রত্যাহার করে নেন সাকিব। তবে কানাডায় অনুষ্ঠিত গেøাবাল টি-টোয়েন্টির জন্য এনওসি পেলেন এই দুই টাইগার ক্রিকেটার। সাকিব-লিটনের এনওসি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘গেøাবাল টি-টোয়েন্টিতে খেলতে এনওসি নিয়েছে সাকিব। ও নিয়েছে ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। লিটনও নিয়েছে। ও সাকিবের মতোই… ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।’ আগামী ২০ জুলাই থেকে শুরু হবে এবারের গেøাবাল টি-টোয়েন্টি লিগ। আসরের শুরু থেকেই খেলবেন বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। আর লিটন খেলবেন সারে জাগুয়ার্সের হয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com