সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বুধবার থেকে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু টাইগারদের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ঢাকায় একমাত্র টেস্টে বিশাল জয় দিয়ে আফগানিস্তানের বিপক্ষে শুভ সূচনা করেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজের পালা। যদিও সেই সিরিজের এখনো বেশ দেরি আছে। মাঝে আছে ঈদের ছুটি। নিজেদের প্রিয় ফরম্যাটে আফগানদের কঠিন চ্যালেঞ্জে ফেলার উদ্দেশ্যে বুধবার থেকেই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, তাই এই ফরম্যাটের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। বিশ্বকাপ দল তৈরিতে এই সিরিজগুলো বড় ভ‚মিকা রাখবে। তাই সোমবার এবং কাল মঙ্গলবার বিশ্রাম দেওয়া হলেও ক্রিকেটাররা মিরপুরে এসে নিজেদের মতো করে অনুশীলন করছেন। বুধবার থেকে পুরোদস্তুর অনুশীলন শুরু হয়ে চলবে ২৪ জুন পর্যন্ত। এরপর ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা। ছুটি শেষে ২ জুলাই থেকে মূল ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফের শুরু হবে অনুশীলন। ৫ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ম্যাচ ৮ এবং ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com