সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হকির নির্বাচন, আদালতে সাজেদ আদেল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: হকি ফেডারেশনের নির্বাচনে ঢাকা ইউনাইটেড এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের সাজেদ আদেল এবং জহিরুল ইসলাম মিতুলকে কাউন্সিলর হতে দেয়নি ফেডারেশন। এ নিয়ে সাজেদ আদেল জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন আপত্তি জানতে গেলেও সেটি গ্রহণ করা হয়নি। এই দুটি ক্লাবের পক্ষে সাজেদ আদেল গত ১৫ জুন আদলতে রিট করেন। গত রোববার আদালত দুই ক্লাবের কাউন্সিলর সংক্রান্ত আপত্তির বিষয়ে শুনানি করে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। তিন দিনের মধ্যে শুনানি শেষ করে সেটা আদালতকে জানাতে হবে। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি শওকত হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটের শুনানি শেষে এই রায় দিয়েছেন। এরইমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ আদালতের নির্দেশনা পেয়ে আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে। ঢাকা ইউনাইটেড থেকে সাজেদ আদেল এবং এবং কম্বাইন্ড থেকে জহিরুল ইসলাম মিতুলকে কাউন্সিলর করে ফেডারেশনে জমা দেওয়া হলেও সেটি গ্রহণ করা হয়নি। সাজেদ আদেল বলেন, ‘নির্বাচনের জন্য ফেডারেশন থেকে কাউন্সিলর চেয়েসব ক্লাবকে একরকম চিঠি আর আমাদের দুই ক্লাবে আরেক রকম চিঠি দেওয়া হয়েছিল।’ হকি ফেডারেশনের নির্বাচন সবকয়টি পদে মনোনয়ন জমা পড়ে। একাধিক মনোনয়ন পত্র না থাকায় নির্ধারিত সময়ের আগেই প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা দেয় জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com