মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভুরুলিয়া ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ জুন, ২০২৩

ভ্রাম্যমাণ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা ভুরুলিয়া ইউনিয়নে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে গতকাল মঙ্গলবার বিকালে ভুরুলিয়া স্থানীয় যুব কমিটির আয়োজনে চেয়ারম্যান অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সার্বিক সহযোগিতায় দেউলিয়া বিলে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর, কালিগঞ্জ (আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, ভুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম লাভলু, ইউপি সদস্য আশরাফুল আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় নয়টি ঘোড়ার অংশগ্রহণে উপচে পড়া দর্শকবৃন্দের উপস্থিতিতে ঘোড়দৌড় প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে। খেলায় যশোর অভয় নগরের ঘোড়া প্রথম স্থান অধিকার করে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com