রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কলারোয়ায় বিনা মূল্যে নারিকেলের চারা বিতরণ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৮ হাজার উন্নত মানের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। গতকাল (২১শে জুন) বুধবার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদের মাঝে ৫ টি করে নারিকেলের চারা বিতরণ করা হয়। নারিকেল চারা গুলো কৃষি প্রণোদোনা হিসেবে বিতরণ করা হয়েছে। মাত্র ৩ বছরের মধ্যে এসব নারিকেল গাছে ফলন আসবে বলে জানা যায়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com