শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

কিশোরীদের বয়সন্ধিকালীন ক্লাসরুম ভিত্তিক ওরিয়েন্টেশন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ মার্চ, ২০২২

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের বয়সন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতামূলক ক্লাসরুম ভিত্তিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন স্থানীয় সরকার বিভাগ তত্ত্বাবধানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রওশনারা জামান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান ডাক্তার প্রবীর মুখার্জি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুণ কুমার দত্ত, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাইকা প্রতিনিধি আসমাউল হুসনা, কালিগঞ্জ সরকারি স্কুলের সহকারি শিক্ষক জিএম আবু আব্দুল­াহ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com