মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রক্ষরাজপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

ধুলিহর প্রতিনিধি \ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গ্রামীণ ঐহিত্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড় প্রতিযোগিতা কে পরিচিত করার লক্ষে বন্ধু যুব সংঘের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোতিার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রক্ষরাজপুর ইউনিয়নের ডাকের বটতলা চেলারডাঙ্গা গ্রামের চেলারবিলে আমন ধানের জন্য প্রস্তুত হওয়ার পূর্ব মুহুর্তে ফাঁকা বিলে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় সাতক্ষীরা, যশোর,খুলনা, মাগুরা ও ভারত সহ বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ৩০টি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় দেখতে নানা শ্রেণিপেশা ও বয়সের হাজার হাজার নারী-পুরুষ মাঠের দুই পাশে দাড়িয়ে ঘোড়দৌড় উপভোগ করেন।এসময় দর্শকদের মুর্হমুর্হ করতালি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।তারা প্রতিবছর এরকম জাঁকজমকপূর্ণ খেলার আয়োজন করার জন্য আয়োজক কমিটির নিকট দাবি জানান এবং অসাধারণ মনোমুগ্ধকর ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করার জন্য প্রধান পৃষ্ঠপোষক মাসুদ রানা কে আন্তরিক ধন্যবাদ জানান। পরে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল অংশগ্রহণকারী ঘোড়ার মালিকদেরকে পুরস্কার বিতরণ করেন বন্ধু যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাসুদ রানা ও এস আই মোঃ আরিফুল ইসলাম (আরিফ), ইনচার্জ, ব্রক্ষরাজপুর পুলিশ ফাঁড়ি। ১ম পুরষ্কার হিসাবে এলইডি টেলিভিশনসহ নগদ অর্থ, মোবাইল ফোন তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এর পর সভাপতি বিকাশ ঘোষ আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। সার্বিক সহযোগিতায় ছিলো বন্ধু যুব সংঘ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com