সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ ফিলিপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: মার্কিন যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপের চোখে ছিল ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন। কিন্তু মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নিষিদ্ধ হয়ে গেলেন তিনি। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসির ইভেন্ট প্যানেল। গত ১৮ জুন হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেন ২৬ বছর বয়সী ফিলিপ। ওই ম্যাচের পর তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। ওই ম্যাচে যুক্তরাষ্ট্র ৩৯ রানে হারলেও বল হাতে দুর্দান্ত করেন ফিলিপ। ৩টি উইকেট শিকার করেন তিনি। ওই ম্যাচের ফুটেজ পর্যবেক্ষণের পর আইসিসির ইভেন্ট প্যানেল জানায় ফিলিপের বোলিং অ্যাকশন অবৈধ। আইসিসির নিয়ম অনুযায়ী তাই বোলিং নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যতদিন না অ্যাকশন শুধরাতে না পারবেন, ততদিন এই নিষেধাজ্ঞা ততদিন বলবৎ থাকবে। ফিলিপ যুক্তরাষ্ট্রের হয়ে এখন পর্যন্ত ৫টি ওয়ানডে খেলেছেন। ৪০.৮৩ গড় এবং ৬.০৪ ইকোনমিতে শিকার করেছেন ৬টি উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com