সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রিয়ালে যোগ দিলেন সেবাইয়োস

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: রিয়াল মাদ্রিদের সঙ্গে দানি সেবাইয়োসের সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে। স্প্যানিশ এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি। আগামী ২০২৭ সালের জুন পর্যন্ত সেবাইয়োসের সঙ্গে চুক্তি বাড়ানোর কথা শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায় রিয়াল। রিয়াল বেতিস থেকে ২০১৭ সালে ৬ বছরের চুক্তিতে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেন সেবাইয়োস। মাঝে এই স্প্যানিয়ার্ডকে ধারে আর্সেনালে খেলতে পাঠায় রিয়াল। গত বছর সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরে আসেন তিনি। চার মৌসুমে মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ ম্যাচ খেলেছেন সেবাইয়োস। এই সময়ে মোট ১১টি শিরোপা জিতেছেন তিনি। যেখানে আছে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি, একটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপ, দুটি করে উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রের শিরোপা। স্পেনের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন সেবাইয়োস। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ স্প্যানিশ দলের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিতেছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com