মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে স্বেচ্ছাসবেকলীগের মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

এম এম নুর আলম \ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলা কর্মীদের সক্রীয় করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসবেকলীগ আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে মহিলা কর্মী সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার বিকালে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস এম সাহেব আলীর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে মোবাইল কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। স্বেচ্ছাসেবকলীগ নেত্রী শিখা কবিরের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসাবে তথ্য বহুল বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও অন্যদের উপস্থিত ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশ, সদর ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, বনমালী দাশ, মারুফা খাতুন, ময়না খাতুন, মেহেররুন নেছা, স্বেচ্ছাসেবকলীগ নেতা অবিনাশ বৈদ্য, খোকন চন্দ্র মন্ডল, বাবুল আক্তার, হানিফ মোড়ল, গোপাল চন্দ্র মন্ডল, শওকত হোসেন, সালাহ উদ্দিন, সত্যজিৎ মন্ডল, আনার গাজী, নূর ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের জন সংখ্যার অর্ধেক নারী। নারীদের বাদ রেখে দেশে ও জাতির কল্যাণ সম্ভব নয়। তাই জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী নারী সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারী সমাজকে নিজেদের কর্মঠ করে গড়ে তোলা, সমাজের কাজে আসা এবং জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সংসদ নির্বাচনে সকলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com