মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

রাশিয়ায় ওয়াগনারের বিদ্রোহের দিকে নজর গোটা বিশ্বের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

এফএনএস বিদেশ: রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের দিকে এখন নজর গোটা বিশ্বের। দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুটিন এর আগে নিজের দেশে এরকম কঠিন পরিস্থিতিতে পড়েননি। রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার গ্রæপ নাটকীয়ভাবে মস্কোর দিকেই অস্ত্র তাক করেছে। এটির নেতা ইয়েভগেনি প্রিগোশিন ১৯৯৯ সাল থেকে রাশিয়া শাসন করা পুটিনকে হটানোর ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, পুটিন প্রিগোশিনকে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিয়েছেন। এতকাল রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল ওয়াগনার গ্রæপ। কিন্তু এই গ্রæপটি এবার পুটিনবিরোধী হয়ে ওঠায় রাশিয়ায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্বনেতারা ইতোমধ্যে পরিস্থিতির দিকে নজর রাখার কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিষয়ে জানানো হয়েছে উল্লেখ করে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এডাম হজ বলেন, ‘‘এই পরিস্থিতি নিয়ে মিত্র এবং অংশীদারদের সঙ্গে আলোচনা করা হবে।’’ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লস মিশেল এই বিষয়ে টুইটারে লিখেছেন, ‘‘জোটটি রাশিয়ার পরিস্থিতির দিকে নিবিড়ভাবে চোখ রাখছে। এই বিষয়ে ইউরোপীয় নেতা এবং জিসেভেন অংশীদারদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।’’ তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে, বিষয়টি রাশিয়ার অভ্যন্তরীণ বিষয় এবং ইউক্রেনের প্রতি জোটের সমর্থন অপরিবর্তিত থাকবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সবপক্ষকে দায়িত্বশীল আচরণ করতে এবং বেসমারিক মানুষদের রক্ষায় সচেষ্ট থাকতে আহŸান জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি বলেন, ‘‘আমরা এই পরিস্থিতি নিয়ে আমাদের মিত্রদের সঙ্গে যুক্ত রয়েছি। আমি আজকে তাদের সাথে কথা বলবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সবপক্ষের দায়িত্বশীল আচরণ করা।’’ জার্মান সরকারও রাশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোর কেন্দ্রীয় অঞ্চলের পাশাপাশি সরকারি ও সামরিক ভবন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভøাদিমির জেলানস্কি জানিয়েছেন যে, ওয়াগনারের বিদ্রোহ দেখাচ্ছে যে রাশিয়া দুর্বল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘রাশিয়ার দুর্বলতা স্পষ্ট। পূর্ণমাত্রায় দুর্বলতা। রাশিয়া আরো যত বেশি সময় এটির সেনা এবং ভাড়াটে সেনাদের আমাদের জমিনে রাখবে ভবিষ্যতে এটি ততই বিশৃঙ্খলা, যন্ত্রণা এবং সমস্যা ভোগ করবে।’’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com