সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হার্দিককে ভারতের অধিনায়ক হিসেবে চান শাস্ত্রী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন হার্দিক পান্ডিয়া। তাই তাকে ভাবা হচ্ছে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক। জাতীয় দলে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। সেখানেও তিনি ছিলেন সফল। এবার পান্ডিয়াকে পুরোপুরি ভারতের নেতৃত্বে দেখতে চান দেশটির সাবেক কোচ রবি শাস্ত্রী। এ বছর ঘরের মাঠেই ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত। টুর্নামেন্টে ভারতের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা। বিশ্বকাপের পরই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জোর গুঞ্জন রয়েছে। তাই তো পান্ডিয়াকে শাস্ত্রী রোহিতের জায়গায় দেখতে চান। শাস্ত্রীর মতে, ‘হার্দিকের শরীর টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে পারবে না। এটা পরিষ্কার করে সবার বোঝা উচিত। আগামী বিশ্বকাপের পর তার শরীর যদি প্রস্তুত থাকে, সাদা বলের ক্রিকেটে নেতৃত্বে আসা উচিত তার। আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরই নিজের এই দিকটি মেলে ধরে সবাইকে চমকে দেন তিনি। তার নেতৃত্বে প্রথম আসরেই আইপিএল চ্যাম্পিয়ন হয় গুজরাট। পরের আসরে হয়েছে রানার্স আপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com