সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

চেলসিতে জ্যামাইকান স্ট্রাইকার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৬ জুন, ২০২৩

এফএনএস স্পোর্টস: আক্রমণভাগে আরেকজন খেলোয়াড় যোগ করল চেলসি। জ্যামাইকার স্ট্রাইকার দুজুয়ান রিচার্ডসকে দলে টানল ইংলিশ ক্লাবটি। ১৭ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির কথা গত শনিবার ক্লাবের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে জানায় চেলসি। আগামী অক্টোবরে ১৮ বছর বয়সে পা দেওয়ার পর স্ট্যামফোর্ড ব্রিজের দলটিতে যোগ দেবেন তিনি। চুক্তির মেয়াদ বা ট্রান্সফার ফির ব্যাপারে কিছু জানানো হয়নি। এখন কিংস্টন ভিত্তিক ফিনিক্স অল স্টারস একাডেমিতে আছেন রিচার্ডস। গত মার্চে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে ম্যাচ দিয়ে জ্যামাইকার সিনিয়র দলে অভিষেক হয় তার। আসছে কনকাকাফ গোল্ড কাপের জন্য জ্যামাইকা দলে জায়গা পেয়েছেন তিনি। মাওরিসিও পচেত্তিনো চেলসির কোচ হওয়ার পর দ্বিতীয় খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করল চেলসি। চলতি মাসে লন্ডনের ক্লাবটিতে নাম লেখান ফরাসি ফরোয়ার্ড ক্রিস্তোফা এনকুনকু। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১২তম হয় চেলসি। নতুন মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় খেলতে পারবে না তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com