দৃষ্টিপাত রিপোর্ট \ ঈদুল আযহার কোরবানীর (গরুর) মাংস কাটতে সাতক্ষীরার বিপুল সংখ্যক কসাই রাজধানী ঢাকায় পৌছেছে এবং অনেকে কসাইদের অভিজ্ঞতা, দক্ষতা এবং পরিচ্ছন্নতার কারনে রাজধানীর গরু ছাগল কোরবানী দাতারা এই জেলার কসাইদের বিশেষ পছন্দ করে থাকেন। জেলার দেবহাটার বহেরা গ্রামের মাংস ব্যবসায়ী (কসাই) সাজু আহম্মদের সাথে যোগাযোগ করলে তিনি দৃষ্টিপাতকে জানান তিনি সহ তার দল গত ২৬ তারিখে রাজধানীতে পৌছেছেন। তিনি আরও জানান ২৩ তারিখ হতে সাতক্ষীরার বিভিন্ন এলাকার কসাইরা ঢাকা আসতে শুরু করেছে। তার দলে কতজন আছেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান আমরা ৮/১০ জনের দল, তবে বহেরা গ্রাম হতে ১২০/২৫ জন কসাই ঢাকায় মাংস কাটায় চুক্তিবদ্ধ হয়েছে এবং তাদের অধিকাংশ ঢাকা এসেছে। একাধিক কসাই দৃষ্টিপাতকে জানান ঈদের তিন দিনে তারা প্রতিজন কম করে হলেও হাজার টাকা উপার্জন করবেন, কেউ কেউ লক্ষ টাকার বেশী আয় করবেন। জানা গেছে প্রতিটি গরুতে কসাই মূল্য নির্ধারন হয় হাজারে দুইশত, সেই হিসেবে এক লক্ষ টাকার গরুতে কসাইয়ের প্রাপ্য বিশ হাজার। কোন কোন কসাই একক ভাবে একটি গরু দুই ঘন্টায় কাটতে পারে। সেই হিসেবে যে যত বেশি গরু, ছাগল কাটতে পারবে সে ততো বেশী উপার্জন করবে। ঢাকার একেক এলাকায় ভিন্ন ভিন্ন কসাই মুল্য, গুলশানে হাজার প্রতি ২৫০ হতে ৩০০, ধানমন্ডিতে ২০০, মোহাম¥দপুর ১৮০, মীরপুর ১৫০, বনানীতে ২৫০ এমনি ভাবে একেক এলাকায় একেক ধরনের মুল্য, সব মিলে ঢাকা গামী সাতক্ষীরার কসাইরা ভালোই উপার্জন করবেন। আর এ জন্য তারা খুশি, বাড়ীর ঈদ আনন্দ হতে বঞ্চিত হলেও পরিবারের মুখে হাসি ফোটানোর বিপুল পরিমান অর্থ আয় করতে পারছেন। সাতক্ষীরার কসাইরা শুধু অর্থ উপার্জন নয়, রাজধানী বাসিকে সেবা দিচ্ছে যা প্রশংসিত।