সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভোমরা বন্দর দিয়ে দেশে আসলো ছয় ট্রাক কাঁচামরিচ। সাতক্ষীরার বাজারে কমতে শুরু করেছে মূল্য

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

দৃষ্টিপাত রিপোর্ট \ কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির এই সময়ে এবার ভারত থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে গতকাল সকাল এগারটার দিকে অন্ততঃ কাঁচামরিচ ভর্তি ছয়টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে। প্রতিটি ট্রাকে দশ মেট্রিক টন করে কাঁচা মরিচ রয়েছে বলে ভোমরা স্থল বন্দর সূত্রে জানাগেছে। ঈদুল আযহার দীর্ঘ ছুটি শেষে গতকালই প্রথম বন্দরের কর্মযজ্ঞ শুরুর দিনে কাঁচা মরিচের আমদানী এই বাজারকে কিছুটা স্থিতিশীল করবে বলে ভোক্তারা বিশ্বাস করছেন। গতকাল কাঁচা মরিচ আমদানীর খবরে সাতক্ষীরার হাট বাজার গুলোতে প্রতিকেজি মরিচ তিনশত হতে দুই শত পঞ্চাশ টাকায় বিক্রি হয়েছে। ধারনা করা হচ্ছে আজ হতে বাজারে কাচা মরিচের মূল্য আরও কমতে থাকবে। পবিত্র ঈদুল আযহার কয়েকদিন আগ হতে দেশের অপরাপর বাজার গুলোর ন্যায় সাতক্ষীরার হাট বাজার কাঁচা মরিচের মূল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেতে থাকে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌছায় যে প্রতি কেজি কাঁচা মরিচ ছয় শত হতে সাড়ে ছয়শত টাকায় বিক্রি হয়। জেলার হোটেল রেস্তরা গুলো হতে কাঁচা মরিচ নির্বাসনে পৌছায়, মূল্য বৃদ্ধির অস্বাভাবিকতায় ও সাধারন মানুষের কথা বিবেচনা করে সরকার গত ২৫ জুন কাঁচা মরিচ আমদানীর অনুমতি দিলে বাজারে কাঁচা মরিচের ঝাজ কিছুটা কমতে থাকে আর গতকাল আমদানী করা পণ্য দেশে পৌছালে মূল্য কমার ঘটনা ঘটে। এক শ্রেনীর সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে মূল্য বৃদ্ধির অসম প্রতিযোগিতা চলতে থাকে, উক্ত সিন্ডিকেট চক্রকে আইনের আওতায় আনা জরুরী। ভোমরা স্থল কাষ্টমসের তত্ত¡াবধায়ক ইফতেখার উদ্দীন ছয় ট্রাক কাঁচা মরিচ আমদানীর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com