মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আগরদাঁড়ী হরিশপুর কয়ারবিল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের হরিশপুর কয়ারবিল মাঠে মোঃ আব্দুস সবুরের নেতৃত্বে হরিশপুর ও চুপড়িয়া যুব সংঘের আয়োজনে আগরদাঁড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল­ রাখে। গ্রাম বাংলার খেলা গুলি পর্যায়ক্রমে হারিয়ে যাচ্ছে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদন দেয়ার জন্যই ঘোড়া দৌড়। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নে কাজ করে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। এমন মনোমুগ্ধকর খেলার আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাঁশদহা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাষ্টার মো. মফিজুর রহমান, শিবপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, রাজশাহী ইউনির্ভাসিটির সহকারি রেজিষ্টার (প্রশাসন) মো. আজিজুল হক ডেভিড, ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারীকে পুরস্কার দেওয়া হয় ১টি গরু, ২য় পুরস্কার ১টি ছাগল, ৩য় পুরস্কার ১টি রাইসকুকার, ৪র্থ পুরস্কার দেওয়া হয় ১টি মোবাইল সেট এবং অংশগ্রহণকারী সকল ঘোড়া ওয়ালাদের দেওয়া হয় শান্তনা পুরস্কার। এসময় বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তুজুলপুর জেসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com