সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

হাসরাঙ্গাকে তিরস্কার করল আইসিসি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় শাস্তি পেয়েছেন ভানিন্দু হাসরাঙ্গা। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে শ্রীলঙ্কার এই লেগ স্পিনারকে। নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার সিক্সে গত শুক্রবারের ম্যাচে ওই কাÐ ঘটান হাসরাঙ্গা। ম্যাচে তার দল জেতে ২১ রানে। বল হাতে ২ উইকেট নেওয়া হাসরাঙ্গা ব্যাটিংয়ে করেন ২১ বলে ২০। আউট হয়ে ফেরার পথে মেজাজ হারান তিনি। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট দিয়ে বাউন্ডারি স্কার্টিংয়ে আঘাত করে বসেন। শাস্তি পেলেন ওই ঘটনার জন্যই। তিরস্কারের সঙ্গে হাসরাঙ্গার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে যা তার দ্বিতীয়। ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার কাছে নিজের ভুল স্বীকার করে নেন হাসরাঙ্গা। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com