সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

জাপান ফুটবলকে বিদায় বলে দিলেন ইনিয়েস্তা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির সাবেক সতীর্থ, বার্সেলোনা এবং স্পেনের ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা বেশ কয়েক বছর ধরেই খেলছেন জাপান ফুটবল লিগে। এবার জাপান ফুটবলকেও বিদায় জানিয়ে দিলেন তিনি। গত শনিবার কনসাডেল সাপোরোর বিপক্ষে ম্যাচের শুরুতেই খেলতে নামেন তিনি। এই মৌসুমে প্রথম তিনি শুরুর একাদশে ঠাঁই পান। নিজের ক্লাব ভিসেল কোবের হয়ে এই ম্যাচে ১-১ গোলে ড্র করেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা। এরপরই জাপান ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন। মাঠ ছাড়ার সময় চোখের পানি আটকে রাখতে পারেননি। তবে অবসর নিয়ে রেখে দিলেন ধোঁয়াশা, ‘মাঠ থেকে অবসর নিতে চেয়েছি। এই আবেগ নিয়ে পরের সিদ্ধান্ত জানাব।’ বার্সেলোনায় ১৬ মৌসুম কাটিয়ে ২০১৮ সালে জাপানের ভিসেল কোবেতে যোগ দিয়েছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ধীরে ধীরে বয়স বেড়ে যাওয়ায় মাঠেও কম নামা হচ্ছিলো তার। সর্বশেষ ১৮ ম্যাচে কেবল ৯৪ মিনিট মাঠে থাকতে পেরেছিলেন ৩৯ বছর বয়সী এই তারকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com