শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ইউক্রেনীয়দের নেওয়া হবে বেলারুশ ও রাশিয়ায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : ইউক্রেনের চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা করে সেখানে মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে রাশিয়া। মানবিক করিডোরের মাধ্যমে দেশটির ওই চার শহরের বেসামরিক নাগরিকদের নেওয়া হবে বেলারুশ ও রাশিয়ায়। সোমবার এ তথ্য জানায় রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা তাস। খবরে বলা হয়, কিয়েভের মানবিক করিডোরের একটি রুট হবে রাজধানী থেকে গোস্তোমেল-চেরনোবিল হয়ে বেলারুশের গোমেল পর্যন্ত। মারিওপোল থেকে দুটি রুটে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। একটি রুটে সম্পৃক্ত হবে মারিওপোল, নোভোজভস্ক ও রাশিয়ার রোস্তভ-অন-ডন। অপরটির মাধ্যমে মারিওপোল থেকে ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের। খারকিভ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হবে রাশিয়ার নেখোতেয়েভকা ও বেলগরদে। তাদের আকাশ, রেল ও সড়ক পথে সরিয়ে নেওয়া হবে। এ ছাড়া সুমি থেকে এক রুটে বাসিন্দাদের রাশিয়ার সুদঝা ও বেলগরদে এবং অপর রুটে ইউক্রেনের শহর পোল্টাভায় সরিয়ে নেওয়া হবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইউক্রেনের কিয়েভ, মারিওপোল, খারকিভ ও সুমিতে যুদ্ধবিরতি কার্যকর করবে এবং মানবিক করিডোর খুলবে। ওই শহরগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি ইউক্রেনের কর্মকর্তারা। এর আগে মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা দুইবার ভেস্তে গেছে। এজন্য একে অপরকে দোষারোপ করেছে কিয়েভ ও মস্কো। ২৪ ফেব্র“য়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com