সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সদর থানা পুলিশের পৃথক অভিযানে ১২৪ পিচ ইয়াবা সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের পৃথক অভিযানে ১২৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, শহরের পুরাতন সাতক্ষীরা কবিরাজের মোড় এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের প্রস্তুতি চলছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সদর থানা পুলিশের একটি টিম ঐ এলাকায় অভিযান চালিয়ে কবিরাজমোড় গলী পাকা রাস্তার উপর জনৈক সন্তোষের মৎস্য পুকুরের সামনে থেকে আসামী শেখ মাসুদুর রহমান (৪৮) কে ১০০পিচ ইয়াবা সহ আটক করে। সে পুরাতন সাতক্ষীরা এলাকার শেখ মাহবুবুর রহমানের পুত্র। অপর দিকে সদর থানা পুলিশে অপর অভিযানে শহরের ইটাগাছা ইকরা একাডেমি সংলগ্ন কাঠের আসবাবপত্রের দোকানের সামনে থেকে আসামী নূরুজ্জামান ময়না (২৮) কে ২৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। সে ইটাগাছা গ্রামের মৃত গোলাম গাজীর পুত্র। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাতকে জানান, আসামীদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com