সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের করুণ মৃত্যু \ ঘাতক বাস আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সড়ক দূর্ঘটনায় ১ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল দুপুরে বৃষ্টির সময় শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে ঘটে। নিহত স্কুল শিক্ষক শহরের দক্ষিন কামালনগর গ্রামের মৃত আফিল উদ্দীনের পুত্র মো: আকরাম আলী (৬৫)। স্থানীয় সূত্রে জানাগেছে, ঐ শিক্ষক দুপুরে প্রধান সড়ক দিয়ে মটর সাইকেল যোগে শহরে আসছিল অপর দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি দ্রুত গামী বাস মটর সাইকেল কে ধাক্কা দিয়ে ফেলে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গাড়ীটি আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় ঘটনাস্থানে ঐ শিক্ষকের মৃত্যু হয় এবং মটর সাইকেল ভেঙ্গে চুরমার হয়ে যায়। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতকে জানান, ঐ শিক্ষকের পরিবারে কোন অভিযোগ না থাকায় লাশ সুরাত হাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়ী পুলিশ হেফাজতে রয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com