মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। গতকাল ৫ জুলাই বুধবার বেলা ১২ টায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন (এনজিএফ) এর আয়োজনে পিকেএসএফ-এর শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে গণমুখী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অত্র এলাকার ৩৫ জন শিক্ষার্থীর মাঝে ১২,০০০/= টাকা করে সর্বমোট ৪,২০,০০০= টাকার চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে এনজিএফ এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির চেক প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনজিএফ এর পরিচালক মোঃ আলমগীর কবীর, উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিএম সালাউদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আল মামুন লিটন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল হামিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com