সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সদর থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজা সহ আটক ২

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাদহিলকী গ্রামের মৃত আশরাফের পুত্র হাসানুজ্জামান হাসান সরদার (৩৫) অপর জন একই উপজেলার ট্যাংরা গ্রামের মৃত কাশেম সরদারের পুত্র একরাম হোসেন (২২) পুলিশ সুত্রে জানাগেছে, গত ৫ জুলাই রাতে সদরের সাতানী স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঐ ২ আসামীর আটক করে। এসময় তাদের দেহতল­াশি করিয়ে হাসানুজ্জামানের কাছ থেকে ১ কেজি ও একরাম কাছ থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে। যাহার আনুমানিক মুল্য ৪৫ হাজার টাকা। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com