সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরা পুলিশ সুপার কাজীমনিরুজ্জামান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ খুরনা রেঞ্জের আবারও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। গতকাল সকালে খুলনা রেঞ্জে ডিআইজির সম্মেলন কক্ষে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে সভায় খুলনা রেঞ্জের সকল জেলার অপরাধ দমন, দুরদর্শী নেতৃত্ব ও নিরলস পরিশ্রমী হিসাবে শ্রেষ্ঠ কেটাগরীতে সাতক্ষীরা পুলিশ সুপার কে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত করা হয়। এসময় খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) হাতে শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ সার্কেল হিসাবে অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, শ্রেষ্ঠ ওসি হিসাবে কলারোয়া ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসআই ক্যাটাগরিতে কলারোয়া থানার মো: আব্দুল বাকীর সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ নির্বাচিত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক দৃষ্টিপাতক কে জানান সাতক্ষীরা জেলার সকল চোরাকারবারী, মাদক ব্যবসায়ী ও জঙ্গীবাদ বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবো। জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখবো। সাতক্ষীরা হবে একটি সুন্দর শান্তিপূর্ণ জেলা। আমার শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা ক্রেস্ট জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ আপামর জনগনের সহযোগিতার জন্য সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com