সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শাকিবকে নিয়ে কাজ করতে চান চয়নিকা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

এফএনএস বিনোদন: শাকিব খান প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘তিনি হলেন সুপারস্টার। তাকে নিয়ে কাজ করতে চাই, তিনি চাইলেই হবে। এর মধ্যে আমরা গল্প নিয়েও আলাপ করেছি।’ ‘প্রিয়তমা’ সিনেমাটিও দেখেছেন চয়নিকা। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় সুমন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আর ইতি চরিত্রে দেখা গেছে ইধিকা পালকে। সিনেমাটি প্রসঙ্গে চয়নিকার ভাষ্য: ‘আমি তো রোমান্টিক গল্পের নির্মাতা। তাই, সুমন ও ইতির ভালোবাসার গল্পটা আমাকে টেনেছে।’ ঈদুল আজহায় মুক্তি পেয়েছে চয়নিকা নির্মিত সিনেমা ‘প্রহেলিকা’। এ সিনেমার মাধ্যমে আট বছর পর বড় পর্দায় ফিরেছেন মাহফুজ আহমেদ। তার বিপরীতে হালের ক্রেজ শবনম বুবলী। সিনেমাটি মুক্তির পর মাহফুজ-বুবলী জুটির প্রশংসা করেছেন অনেকে। নব্বই দশকের গল্পে নির্মিত হয়েছে ‘প্রহেলিকা’। দর্শক সাড়ায় মাহফুজ-বুবলী জুটি নিয়ে নতুন করে ভাবছেন চয়নিকা নিজেই। জানালেন, বিশ দশকের গল্প নিয়ে মাহফুজ ও বুবলীকে জুটি করে আরও একটি সিনেমা নির্মাণ করতে চান তিনি। ঈদে মুক্তি পাওয়া চয়নিকার ‘প্রহেলিকা’ ও হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমা দুটি বেশ ভালো যাচ্ছে। সিনেপ্লেক্সে ‘প্রহেলিকা’র দর্শক বাড়ছে। অন্যদিকে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স-সমান তালে দর্শক টানছে ‘প্রিয়তমা’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com