শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

মোসলেমা জামে মসজিদে জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেলেন ৩১ শিশু কিশোর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৮ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় টানা ষাটদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে বাইসাইকেল পুরস্কার পেলেন ৩১ শিশু কিশোর। শহরের সুলতানপুর মোসলেমা জামে মসজিদ চত্বরে গতকাল বাদ জুম্মা মসজিদ কমিটির সভাপতি কাজী ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি সাইকেল পুরস্কার প্রদান কালে বলেন মোসলেমা জামে মসজিদ কমিটি যে উদ্যোগ নিয়েছে এটি খুবই প্রশংসনীয়। আমি তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এই মসজিদ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে যে সব কিশোর কিশোরী পুরস্কার প্রাপ্ত হয়েছে তারা ইহকাল ও পরকালের পথ সুগম করেছে। পুরস্কার প্রাপ্তদের দেখে অন্যান্য শিশু কিশোর জামাতে নামাজ আদায় করতে উৎসাহিত হবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আহম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, ইকরা একাডেমীর পরিচালক হাফেজ মাওলানা জালালউদ্দীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী সেলিম রেজা, মীর মাহমুদ হাসান আবির, শেখ তৌহিদুজ্জামান চপল, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক মনজুরুল হক প্রমুখ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই কার্যক্রম তদারকি করেন মসজিদের ইমাম মাওলানা মাহামুদুল হাসান মাহমুদি। উলে­খ্য ১মে ২০২৩ থেকে ১জুলাই ৮ থেকে ১৮ বছর বয়সী ৫৬ জন কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজে জামাতের সহিত আদায় করা শুরু করে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে বাদ পড়ে চুড়ান্ত পর্যায়ে ৩১ জন শিশু কিশোর বাই সাইকেল পুরস্কার পান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com