সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পুকুরে ডুবে শিশু মর্মান্তিক মৃত্যু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ আশাশুনি নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু আলিফের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় আশাশুনি সদরে এ ঘটনা ঘটে। মৃত্যু শিশু সাতক্ষীরা শহরের সুলতানপুর গ্রামের রুমি ইসলামের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম শাহজাহান আলীর মেজ ভাইয়ের নাতি সাতক্ষীরা সুলতানপুর গ্রামের রুমি ইসলামের ছেলে আলিফ (৯) ঈদের সময় নানাবাড়ি বেড়াতে আসে। শুক্রবার বিকালে বন্ধুদের সাথে খেলা শেষে সন্ধ্যায় পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। বন্ধুরা অন্ধকারে তাকে খুজে না পেয়ে বাড়িতে খবর দেয়। লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিন রাতে ঈশার সালাতের পর শিশুর প্রথম নামাজে জানাযা শেষে মৃতদেহ সাতক্ষীরা পিত্রালয়ে পাঠানো হয়। শনিবার সকালে ২য় বার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com