সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় চুরি হওয়া মোবাইল সহ চোর চক্রের হোতা আটক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অভিনব কায়দায় মোবাইল চুরির মূল আসামীকে আটক করেছে পুলিশ। আটক গাইবান্ধা জেলার জোদ্দ কড়িশিং এলাকার আব্দুল মান্নানের পুত্র মো: নুর ইসলাম। গতকাল দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনস ড্রিল সেডে প্রেস ব্রিফিংয়ে অতি: পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজিব খান বলেন, সা¤প্রতিক সাতক্ষীরা শহরের সঙ্গীতা এলাকায় মোহাম্মাদিয়া টেলিকম দোকানে টিনের চাল কেটে রশি দিয়ে ভিতরে প্রবেশ করে ৩৭টি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা চুরি করে সংঘবদ্ধ চোর চক্র। এঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে জয়পুরহাট পাঁচবিবি থানার ধরঞ্চি গ্রাম থেকে নূর ইসলামকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি পরিত্যক্ত ঘর থেকে চুরি হওয়া মোবাইল উদ্ধার করে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান আমিন, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম, এস আই তন্ময় মহান্ত।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com