মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে এবং ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৮ জুলাই শনিবার বেলা ১১ টায় উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট গ্রামে অবস্থিত শরুব ইয়ুথ টিমের নিজস্ব কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে শরুব এর প্রতিষ্ঠাতা পরিচালক এস.এম জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর সদর ইউপি সদস্য এস কে সিরাজ, ডক্টর’স ডোর ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক শেখ নাজমুল হাসান, খানপুর মানবিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, শ্যামনগর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোঃ সাইফুদ্দিন সিদ্দিক, মো: ইয়াছিন মোড়ল, সাদিয়া পারভীন, প্রদীপ কুমার মন্ডল, রাশিদুল ইসলাম, সুমাইয়া আক্তার, সুমী, নাহিদা সুলতানা, সাবেরা খাতুন, সোহেল রানা প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে অত্র এলাকার অসহায়, দুঃস্থ, হতদরিদ্র, নারী, শিশু, প্রবীণদের চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন মেডিকেল অফিসার ডাঃ আছিয়া আক্তার (স্বপ্না)। সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত প্রায় শতাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। জলবায়ু পরিবর্তন জনিত কারনে ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের মানুষ যারা অর্থাভাবে উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহন করতে পারেন না, তাদের জন্য ঘরের দোরগোড়ায় এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com