সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আইকন প্লেয়ার ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ১ দিনের ব্যবধানে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরের দিনই সমর্থকদের সুখবর দিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আইকন প্লেয়ার ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম। তামিমের বরিশালে যোগ দেওয়া প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শনিবার চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি আমরা। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’ বিপিএলে সর্বশেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের আইকন এবং অধিনায়ক হিসেবে খেলেছিলেন সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও খেলে দলটি। তবে শিরোপা জিততে ব্যর্থ হয়। তবে আসন্ন মৌসুমে বরিশালের হয়ে খেলবেন না সাকিব। আর তাই তার জায়গায় আইকন হিসেবে দলে তামিমকে বেছে নিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com