শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত ৮

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের নিচে তল্লাশি তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। স্থানীয় সময় গত শুক্রবার ভোরে ওই ভবনটি ধসে পড়ে। ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ ও ৮ বছর বয়সী দুই শিশুও রয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে দমকল বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পেরনামবুকো রাজ্যের রাজধানী রেসিফে ওই দুর্ঘটনা ঘটে। ড্রোনে ধারণ করা বেশ কিছু ফুটেজে দেখা গেছে, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়ার পর দমকল বাহিনী এবং উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। তখন অনেক বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। কী কারণে ওই ভবনটি ধসে পড়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। রেসিফ একটি বন্দরনগরী যেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। গত কয়েকদিনে সেখানে ভারী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। পেরনামবুকো গভর্নর রাকুয়েল লিরা সতর্ক করেছেন যে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com