বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ঈশ্বরীপুরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যবৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ০৭ মার্চ সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ আয়োজনে পরিষদ ভবনে ঈশ্বরীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি শেখ মাহবুবু-উল-হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব এ কে ফজলুল হক। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক খালেদা আইয়ুব ডলি, স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলী। নবনির্বাচিত চেয়ারম্যান নবনির্বাচিত সদস্য ও সদস্যাদের ফুল দিয়ে বরন করে নেন। এছাড়া মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রাক্তন ইউপি চেয়ারম্যান সদস্য, বিশিষ্ট জন, ইউনিয়নের গ্রাম পুলিশ ও আনসার ভিডিপির সদস্যদের চেয়ারম্যান ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য জি এম গোলাম মোস্তফা ও সাংবাদিক মনসুর আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com