সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

তাসকিনদের ম্যাচ দিয়ে জিম আফ্রো টি-টেন শুরু

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: জিম্বাবুয়ে ক্রিকেট ও টি-টেন গেøাবালের আয়োজিত প্রথম জিম আফ্রো টি-টেন লিগের ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে খেলবেন তাসকিন আহমেদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশি পেসারের দল বুলাওয়ে ব্রেভার্স, আর উইকেটকিপার ব্যাটার খেলবেন জোবার্গ বাফেলোসের জার্সিতে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে ম্যাচ। আগামী ২০ জুলাই উদ্বোধনী ম্যাচেই তাসকিনের দল খেলবে, প্রতিপক্ষ হারারে হারিকেন্স। পরের দিন ২১ জুলাই মুশফিকের জোবার্গ প্রথম ম্যাচ খেলবে ও তাসকিনদের বিপক্ষে। সব মিলিয়ে এই মৌসুমে ২৪ ম্যাচ হবে। প্রতি দল প্রথম পর্বে একে অন্যের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে। সেরা চার দল খেলবে প্লে অফে। ২৮ জুলাই প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দুটি দল। বিজয়ী দল খেলবে ফাইনালে। আর তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটরে। বিজয়ী দল প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের মুখোমুখি হবে। এই ম্যাচ জয়ীরা খেলবে ২৯ জুলাইয়ের ফাইনালে। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
ম্যাচের সূচি
২০ জুলাই- হারারে বনাম বুলাওয়ে, রাত সাড়ে ১০টা
২১ জুলাই- কেপটাউন বনাম ডারবান, সন্ধ্যা সাড়ে ৬টা
২১ জুলাই- জোবার্গ বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা
২১ জুলাই- হারারে বনাম কেপটাউন, রাত সাড়ে ১০টা
২২ জুলাই- ডারবান বনাম জোবার্গ, সন্ধ্যা সাড়ে ৬টা
২২ জুলাই- কেপটাউন বনাম বুলাওয়ে, রাত সাড়ে ৮টা
২২ জুলাই- জোবার্গ বনাম হারারে, রাত সাড়ে ১০টা
২৩ জুলাই- জোবার্গ বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৩ জুলাই- হারারে বনাম ডারবান, রাত সাড়ে ১০টা
২৪ জুলাই- বুলাওয়ে বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৪ জুলাই- জোবার্গ বনাম ডারবান, রাত সাড়ে ১০টা
২৫ জুলাই- কেপটাউন বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা
২৫ জুলাই- বুলাওয়ে বনাম ডারবান, রাত সাড়ে ৮টা
২৫ জুলাই- হারারে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম হারারে, সন্ধ্যা সাড়ে ৬টা
২৬ জুলাই- ডারবান বনাম কেপটাউন, রাত সাড়ে ৮টা
২৬ জুলাই- বুলাওয়ে বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৭ জুলাই- ডারবান বনাম হারিকেন, রাত সাড়ে ৮টা
২৭ জুলাই- কেপটাউন বনাম জোবার্গ, রাত সাড়ে ১০টা
২৮ জুলাই- প্রথম কোয়ালিফায়ার, সন্ধ্যা সাড়ে ৬টা
২৮ জুলাই- এলিমিনেটর, রাত সাড়ে ৮টা
২৮ জুলাই- দ্বিতীয় কোয়ালিফায়ার, রাত সাড়ে ১০টা
২৯ জুলাই- ফাইনাল, সন্ধ্যা সাড়ে ৬টা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com