সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য কত?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: সেমিফাইনালসহ কলকাতার ইডেন গার্ডেন্সে হবে বিশ্বকাপের পাঁচ ম্যাচ। এর মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি খেলা। আগামী ২৮ অক্টোবর তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। পাকিস্তানের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে খেলা ৩১ অক্টোবর। এই দুটিসহ কলকাতায় হতে যাওয়া সব বিশ্বকাপ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সাড়ে ৬৩ হাজার আসনের এই স্টেডিয়ামে নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের ম্যাচের আপার টায়ারের টিকিটের দাম ধরা হয়েছে ৬৫০ রুপি। ডি ও এইচ বøকে বসে খেলা দেখতে খরচ হবে এক হাজার রুপি। বি, সি, কে ও এল বøকের টিকিট মূল্য সর্বোচ্চ দেড় হাজার রুপি। কলকাতায় এই ম্যাচেই সবচেয়ে কম দামে টিকিট বিক্রি হবে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের আপার টায়ারের টিকিট ৮০০ রুপি। ডি ও এইচ বøকের জন্য ১২০০ রুপি, সি ও কে বøকের টিকিট ২০০০ রুপি এবং বি ও এল বøকে বসে খেলা দেখতে খরচ হবে ২২০০ রুপি। পাকিস্তান ও ইংল্যান্ডের গ্রæপ ম্যাচের টিকিট মূল্যও একই। ভারত ও দক্ষিণ আফ্রিকার গ্রæপ ম্যাচ এবং সেমিফাইনাল দেখতে হলে ন্যুনতম ৯০০ রুপি দিতে হবে। আপার টায়ারের টিকিটের দাম এটি। বি ও এল বøকের টিকিট মূল্য সর্বোচ্চ তিন হাজার রুপি। এই দুই ম্যাচের ডি ও এইচ বøকের টিকিটের দাম দেড় হাজার রুপি এবং সি ও কে বøকের ২৫০০ রুপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com