মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

সাতক্ষীরায় জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিলসেডে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএমএর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো: আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো: আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো: সাজ্জাদ হোসেন প্রমূখ। এছাড়া পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ গন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান সমাপনী বক্তব্যে বলেন, জেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে তৎপর হতে হবে। মাদক ও সন্ত্রাস দমনে আরোও কঠোর হতে হবে। সকল মামলা দ্রুত নিষ্পত্তির চেষ্টা করতে হবে। শহরের যানজট নিরোসনে ট্রাফিক পুলিশকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর সাতক্ষীরা গড়ে তুলতে হবে। সভায় পুলিশ সুপার জুন-২০২৩ সালে কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসারদের ভাল কাজের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করেন। স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেলেন যারা- বিশেষ সম্মাননা চৌকস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: সজীব খান, শ্রেষ্ঠ চৌকস অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ চৌকস অফিসার ইনচার্জ কলারোয়া থানা মো: মোস্তাফিজুর রহমান, শ্রেষ্ঠ সেবা প্রদানকারী কর্মকর্তা (বিশেষ সম্মাননা) ডিআইওয়ান মো: ইয়াছিন আলম চৌধুরী, শ্রেষ্ঠ চৌকস অফিসার (ডিবির) ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ। ইহা ছাড়া আরোও বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com