শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

‘চীন নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করবে’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

এফএনএস বিদেশ: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর স¤প্রসারণ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, চীনের আইনসম্মত অধিকার হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেয়া হবে। ইউরোপীয় ইউনিয়নে চীনের স্থায়ী মিশন মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। লিথুয়ানির রাজধানী ভিলনিয়াসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন থেকে চীনবিরোধী বক্তব্য প্রকাশিত হওয়ার পর বেইজিং এ বিবৃতি প্রকাশ করল। মঙ্গলবারই ভিলনিয়াস শীর্ষ সম্মেলন থেকে কড়া ভাষায় একটি ইশতেহার প্রকাশ করে বলা হয়, গণ প্রজাতন্ত্রী চীন ‘উচ্চাকাক্সক্ষী ও জবরদস্তিমূলক নীতি’ অনুসরণ করে ন্যাটো জোটের স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ন্যাটো শীর্ষ নেতাদের ইশতেহারে বলা হয়, “চীনের বিদ্বেষপরায়ণ হাইব্রিড ও সাইবার অপারেশন এবং এর সংঘাতপূর্ণ বাগাড়ম্বর ও বিভ্রান্তিকর বক্তব্য ন্যাটো জোটের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে।” এই বক্তব্য প্রত্যাখ্যান করে চীনা মিশন বলেছে, ন্যাটোর প্রজ্ঞাপনে প্রকৃত বাস্তবতা উপেক্ষা করা হয়েছে, চীনের অবস্থান ও নীতিকে বিকৃত করে তুলে ধরা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে চীনের বদনাম করা হয়েছে। চীনা মিশনের বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com