মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত ইউএনও’র পরিচিতি ও মতবিনিময় সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

 

বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। সভায় বীরমুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ডেপুটি কমান্ডার আঃ করিম, সাবেক ডেপুটি কমান্ডার লিয়াকত আলী, সরদার মোঃ নাজিম উদ্দীন, সাবেক ইউনিয়ন কমান্ডার আঃ গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আঃ ওহাব মাষ্টার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। মতবিনিময়কালে অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের স্বার্থ রক্ষায় সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com