মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

আশাশুনি বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

এম এম নুর আলম \ আশাশুনি উপজেলার বড়দলে মাদক, ইভটিজিং,সন্ত্রাস, চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) এর সভাপতিত্বে সমাবেশে বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, বিট অফিসার এসআই নূরনবী, মহিলা মেম্বার হাফিজা খাতুন তমা, শিক্ষক হিরন্ময় মন্ডল, ইমাম পরিষদের হাফেজ মোঃ মহিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার লিয়াকত আলী প্রমুখ। বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবু রায়হান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় প্রধান অতিথি অতিঃ পুলিশ সুপার আমিনুর রহমান তার বক্তব্যে বলেন, পুলিশের একার পক্ষে যা করা সম্ভব নয়, আমরা সম্মিলিত ভাবে কাজ করলে অপরাধ রোধ করা সম্ভব। মাদার অব ক্রাইম- মাদক। মাদক সেবী, বিক্রেতা সকলকে সমাজ থেকে প্রতিরোধ করতে হবে। সেজন্যে সামাজিক সচেনতনা প্রয়োজন। তিনি বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক যেকোন মূল্যে প্রতিরোধ করতে হবে। এজন্য যুব সমাজকে সুসংগঠিত করতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ১৮ বছরের নীচে কোন সন্তানের হাতে এ্যান্ড্রয়েড ফোন দিবেননা। ২২ বছরের নীচে কোন ছেলের হাতে মোটর সাইকেল দিবেননা। যুব সমাজকে মাদক, উশৃংখল জীবনে প্রবেশ করা থেকে রক্ষা করতে পারলে, অন্যায়-অপকর্ম থেকে দূরে রাখতে পারলে তারা মানুষ হবে। তারা মানুষ হলে ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে। সেজন্য প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ প্রত্যেকটি নাগরিকের সুরক্ষায় নিয়োজিত। আমাদের তথ্য ও সহযোগিতা দিয়ে সেবা গ্রহণ করুন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com