শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ভুরুলিয়া ইউনিয়নে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

ভ্রাম্যমান প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার ভুরুলিয়া ইউনিয়নে আনসার আলীর ভাটার পাশে ফুটবল খেলার মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রতনপুর ফুটবল একাদশ বনাম পি ডি কে ক্লাবের মধ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় রতনপুর ক্রিকেট একাদশ টাইব্রেকারে এক শুন্য গোলে পি ডি কে ক্লাবকে পরাজিত করে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধুলা অন্তরাত্মার ক্ষুধার তৃষ্ণার খোরাক। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, বিনোদনের বিকল্প কিছু নেই। তাই খেলাধুলায় যুবসমাজকে সম্পৃক্ত করার জন্য এ ধরনের টুর্নামেন্ট আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শুকুর আলী, হাফিজুর রহমান, আবু বক্কার, ইউপি সদস্য জাবেদা সহ আরো অনেকে। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে খেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। ফাইনাল খেলা পরিচালনা করেন বাবু।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com