মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাসকিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের ক্লাবে প্রবেশ করতে আর মাত্র ২ উইকেট প্রয়োজন তাসকিনের। সংক্ষিপ্ত ভার্সনের ক্যারিয়ারে ৫২ ম্যাচে ৪৮ উইকেট নিয়ে আজ শুক্রবার থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবেন তাসকিন। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এখন অবধি ১১৫ ম্যাচে সাকিব ১৩৬টি ও মুস্তাফিজ ৮৩ টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন। ১৩৬ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ শিকারের মালিক সাকিব। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। ৫২ ম্যাচের ৫০ ইনিংসে ১৩৪৯টি ডেলিভারিতে ৪৮ উইকেট শিকার করেছেন তিনি। তার বোলিং গড়- ২৮ দশমিক ১০। ক্যারিয়ারে দু’বার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন তাসকিন। এরমধ্যে গত মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তাসকিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com