শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গীতা পাঠ প্রতিযোগিতা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য জেলা মন্দির চত্ত¡রে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা সহ-সভাপতি এ্যাডঃ সোমনাথ ব্যানার্জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি শ্রী স্বপন কুমার শীল। যুগ্ম সম্পাদক শ্রী নিত্যানন্দ আমিন, অসীম কুমার দাস সোনা, দপ্তর সম্পাদক সুজন বিশ্বাস, প্রচার সম্পাদক অমিত কুমার ঘোষ, সদস্য প্রবীর পোদ্দার উপস্থিত ছিলেন। গীতা পাঠ প্রতিযোগিতায় সমগ্র জেলা থেকে সর্বমোট ৫৭ জন শিক্ষার্থীর অংশগ্রহনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক কমিটির আহবায়ক সঞ্জীব ব্যানার্জি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com