মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

শ্যামনগরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগরে উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে ৬৮ হাজার গ্রাম বাংলার রূপকার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও পল­ীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল শুক্রবার ১৪ জুলাই সকাল ১০ টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় পতাকা অর্ধনমিত উত্তোলনের মাধ্যেমে দিনের কর্মসূচি শুরু করা হয়। কোরআন খতম, পল­ীবন্ধু এরশাদের ৯ বছরের কর্মকাণ্ড ও জীবনী নিয়ে বিকাল ৫টায় জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে আলোচনা শেষে তার রুহের মাকফিরাত কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামরুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জিএম আব্দুল কাদের, জিল­ুর রহমান, আহাম্মাদ আলী, নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, আলমগীর হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ভূরুলিয়া জাপার সভাপতি হাবিবুর রহমান, কাশিমাড়ী জাপার সভাপতি জাহাঙ্গীর কবির লাকি, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, রমাজানগর সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, মুন্সিগঞ্জ জাপার সভাপতি আব্দুল আলীম, সাধারন সম্পদাক নজরুল ইসলাম, ঈশ্বীপুর জাপার সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক আদম আলী, বুড়িগোয়ালিনী জাপার সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, আটুলিয়া জাপার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, পদ্মপুকুর জাপার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফি, গাবুরা সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুদা মালী, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক গাজী আল-ইমরান, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রসমাজের সভাপতি মোঃ আব্দুল আলীম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, মারুফ বিল্লাহ রুবেল, জগোবুন্ধ প্রমুখ। এসময় জাতীয় পার্টী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শত শত কোরআনের পাখি উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত করেন থানা মাদ্রাসা মুফতি আল ইমরান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com