সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

ওয়ানডে দলেও নেই জাহানারা-রুমানা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে বৃহস্পতিবার। যেখানে সফরকারীদের কাছে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এবার পালা সফরকারীদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার। আগামীকাল রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নারীদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ১৯ ও ২২ জুলাই সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ তিন ম্যাচই আসন্ন সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আর আসন্ন এ সিরিজের জন্য গতকাল ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে এই দলে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে বেশি একটা পরিবর্তন আনেনি নির্বাচকরা। প্রাথমিক স্কোয়াড থেকে এই দলে সুযোগ পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি ও লতা মÐল। তবে টি-টোয়েন্টির মতো ওয়ানডে স্কোয়াডেও সুযোগ হয়নি দলের অভিজ্ঞ দুই খেলোয়াড় জাহানারা আলম ও রুমানা আহমেদের।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক) মোর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মÐল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন ও শামীমা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com