সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

এশিয়ান অ্যাথলেটিকসে ইমরানুর ১১তম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শুরুটা আশা জাগানিয়া ছিল বাংলাদেশের দ্রæততম মানব ইমরানুর রহমানের। কিন্তু সেমিফাইনালে হিটের শেষটা করেছেন হতাশায়। তাতে ১০০ মিটার স্প্রিন্টে ফাইনালে উঠতে পারেননি তিনি। শুক্রবার সেমিফাইনালে ইমরানুর রহমান তৃতীয় হিটে অংশ নিয়ে ১০ দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন। এই টাইমিং নিয়ে সেমিফাইনালে সবার মধ্যে ১১তম হয়েছেন তিনি। গত বৃহস্পতিবারের চেয়ে ইমরানুর ০ দশমিক ১৫ সেকেন্ড বেশি সময় নিয়েছেন। তিন নম্বর লেন থেকে ইমরান দারুণ শুরু করেছিলেন। প্রায় ৬০ মিটারের বেশি সময় যুগ্মভাবে প্রথম স্থানে ছিলেন। তবে শেষের দিকে এসে খেই হারিয়ে ফেলেন তিনি। দৌড়ের গতি কমে যাওয়ায় হিটে আট জনের মধ্যে হয়েছেন পঞ্চম। সেমিফাইনালের হিটে ১০ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন জাপানের রিওশিরো সাকাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com