মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অনির্বাণ লাইব্রেরীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ জুলাই, ২০২৩

কপিলমুনি প্রতিনিধি \ বিগত বছরের ন্যায় এবারও পাইকগাছা উপজেলার মামুদকাটী অনির্বাণ লাইব্রেরীর পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষ রোপন ও বিতরণ কার্যক্রম কর্মসূচী শুরু হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১৫ জুলাই) কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা বনকর্মকর্তা প্রেমানন্দ রায়। মাসব্যাপী চলা এ কর্মসূচীর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনির্বান লাইব্রেরীর অধ্যাপক কালিদাস চন্দ্র মিলনায়তনে অনির্বাণ কার্যকরী পরিষদের সভাপতি রহিমা আখতার শম্পার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ বৃক্ষ বিতরণ ও রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, অনির্বান কার্যকরী পরিষদের সাবেক সভাপতি সমীরন দে, সহ-সভাপতি অজয় সাধু, ডা: বাসুদেব রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ বসু, মানিক ভদ্র, গৌরাঙ্গ বিশ্বাস, প্রভাষক তরুণ সরকার, লতিকা রানী দাশ, কামরুল ইসলাম, সেলিম গাজী, তপন দেবনাথ ও সাংগঠনিক সম্পাদক শিমুল রায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com