শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

পাটকেলঘাটা কুমিরায় আ’লীগ নেতার পুত্রকে হত্যা চেষ্টায় জখম

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

পাটকেলঘাটা প্রতিনিধি \ পাটকেলঘাটায় থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারের পাশে ঘোষ পাড়া বটতলা নামকস্থানে ১৪/৭/২৩ তারিখে রোজ দিবাগত শুক্রবার আনুমানিক রাত্র ১১ টায় পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা উদেশ্য ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের পুত্র সবুজ সরদার (২৫) কে মারাত্বক জখম করে ফেলে রেখে চলে যায় শ্যামল ঘোষ গংরা। এ ঘটনায় গত ১৫/৭/২৩ ইং তারিখে ভুক্তভোগী ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শহিদুল ইসলাম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় ৬ আসামী মমিনউদ্দীন সরদারের পুত্র মুনতাজ সরদার (৪২),শ্যামল ঘোষের পুত্র রিপন ঘোষ (৩৫), মৃত সলিম সরদারের পুত্র লোকমান সরদার (৫২),মৃত মমিন উদ্দীন সরদারের পুত্র হোসেন আলী (৬০) উভয় সাং মির্জাপুর, নোয়াকাটি গ্রাামের রাজ্জাক সরদারের পুত্র শাহিনুর ইসলামের নাম উল্লেখ করে এজাহার দাখিল করেন। যার মামলা নং ১১। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মেহেদী হাসান বলেন আমরা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান এ প্রতিবেদকের সাথে কথা হলে তিনি জানান মামলার সত্যাতা স্বীকার করেন এবং আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com