শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

অবশেষে টেস্টে শাহীন আফ্রিদির শততম উইকেট

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩

এফএনএস স্পোর্টস: গত বছর গল টেস্টে ইনজুরি আক্রান্ত হয়ে ছিটকে গিয়েছিলেন। তাতে শততম টেস্ট উইকেটের জন্য শাহীন আফ্রিদিকে অপেক্ষায় থাকতে হয়েছে এক বছর। আজ সেই গল টেস্টেই লঙ্কানদের বিপক্ষে শততম টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন পাকিস্তানি পেসার। রোববার গলে শুরু হয়েছে পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। গত বছর গলের প্রথম টেস্টে ইনজুরি পেয়ে লাল বলের ক্রিকেটে প্রায় এক বছর দর্শক হয়েছিলেন শাহীন। নতুন করে সেই লঙ্কায় প্রত্যাবর্তন টেস্টে মাইলফলকের অপেক্ষার অবসান হয়েছে তার। পাকিস্তানের হয়ে ১৯তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। দ্বিতীয় ওভারে সাজঘরে পাঠিয়েছেন লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে। শাহীন গত বছর এই শ্রীলঙ্কায় গল টেস্টে বাউন্ডারি লাইনে বাজে ভাবে পড়ে চোট আক্রান্ত হন। যে ধরণের ইনজুরি ছিল তাতে ধারাবাহিক ও ধীরে ধীরে উন্নতি করতে হতো। ফলে এই সময়ে প্রথম শ্রেণির কোনো ম্যাচই খেলেননি তিনি। তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ফেরেন ঠিকই। গত বছরের ওই চোটের পর অস্ট্রেলিয়ায় গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছেন। কিন্তু ফাইনালে নতুন করে চোট পান হাঁটুতে। সর্বশেষ এই বছরের শুরুতে মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগ দিয়ে। তার পর নিউ জিল্যান্ডের বিপক্ষে এপ্রিলে খেলেছেন সীমিত ওভারের সিরিজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com