মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অসংক্রামক ব্যাধির বিস্তারে বাড়ছে অর্থনৈতিক বিপর্যয়ও গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন মিয়ানমার সীমান্তের গোলাগুলিতে টেকনাফে শিশু নিহত, আরেক শিশু গুলিবিদ্ধ সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক মোছাব্বির হত্যা ব্যবসাকেন্দ্রীক হতে পারে: ডিবি জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সাক্ষাৎ নির্বাচনের পর মার্চের শেষে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা আপিল শুনানির দ্বিতীয় দিনে বৈধতা পেলেন ৫৮ প্রার্থী, নামঞ্জুর ৭

খুলনায় জেএমবি ২ সদস্যের ১০ বছরের কারাদণ্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩

খুলনা প্রতিনিধি \ খুলনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেএমবির দুই সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরোও দুটি ধারায় সাত বছর ও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বেলা সাড়ে ১২টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার এ রায় ঘোষণা করেন।
খুলনা সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের পিপি মো. শওকত আলী সুজা এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তারা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রায় ঘোষণার পর তাদেরকে কড়া নিরাপত্তায় আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল­ামারি এলাকা থেকে নূর মোহাম্মদ অনিক এবং মো. মোজাহিদুল ইসলাম রাফিকে আটক করে পুলিশ। পুলিশের অভিযানে বোমা তৈরির ১৯ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। ২০২০ সালের ২২ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক চার্জশিট দাখিল করেন।
আদালত সকল কার্যক্রম পর্যালোচনা করে তাদের প্রত্যেককে সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(ই) (ঈ) আওতার ১০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই আইনের ৯ ধারায় তাদের প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৯(৩) ধারা অনুযায়ী সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরোও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের তিনটি ধারায় দেওয়া সাজা একইসঙ্গে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com